ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

শিক্ষকদের সম্মানে উদয় এইড ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল

#

কামরুল হাসান রুবেল (কোম্পানীগঞ্জ)

০৭ মার্চ, ২০২৬,  12:26 AM

news image

নোয়াখালীর কোম্পানীগঞ্জে শিক্ষকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা বিস্তারে কাজ করা সামাজিক সংগঠন উদয় এইড ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় উপজেলার বসুরহাটের একটি রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।

উদয় এইড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট কলামিস্ট ও শিক্ষাবিদ মো. শাহ আলম এবং কোম্পানীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল মান্নান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চৌধুরী হাট কলেজের অধ্যক্ষ শেখ সাদী ভূঁইয়া, জমিলা খাতুন আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবুল মোবারক, হাজীরহাট বিএম স্কুল এন্ড কলেজের প্রধান শেখ সাদী ভূঁইয়া বাবু, কোম্পানীগঞ্জ মডেল স্কুলের প্রধান শিক্ষক কামারুজ্জামান, কবি জসীম উদ্দীন স্কুলের প্রধান শিক্ষক ছালেহ আহমেদ, যোগিদিয়া স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, মেহেরুন্নেছা স্কুলের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরপার্বতী এস সি স্কুলের প্রধান তাসলিমা আবেদা, লামছি প্রসাদে স্কুলের প্রধান শিক্ষক নুরুল আমিন আতিকি, কবি জসিম উদ্দিন স্কুলের মিজানুর রহমান, ঘোষবাগ কাদেরিয়া স্কুলের মিজানুর রহমান এবং সহকারী শিক্ষক সাইফুল ইসলাম মাহবুব, শহীদ খোকন, আব্দুল হালিম, ইমাম উদ্দিন ও আজহারউদ্দিন। এছাড়া, কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকসহ শিক্ষকবৃন্দ অংশ নেন। 

বক্তারা বলেন, কোম্পানীগঞ্জে শিক্ষা বিস্তার ও মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করতে উদয় এইড ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে সংগঠনের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনের উদ্যোগে আয়োজিত ‘উদয় বৃত্তি পরীক্ষা’ শিক্ষার্থীদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এ ধরনের উদ্যোগ মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন বসুরহাট ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফয়েজ উল্যাহ।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন