ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

শাহীন শিক্ষা পরিবারের ঘাটাইল ও ঝরকা শাখা পরিদর্শন করলেন নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন

#

নাজমুল আদনান (টাঙ্গাইল)

২২ মে, ২০২৬,  10:05 PM

news image

টাঙ্গাইল থেকে পরিচালিত এবং জাতীয় পর্যায়ে চার চারবার প্রথম স্থান অর্জনকারী ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘শাহীন শিক্ষা পরিবার’-এর ঘাটাইল ও ঝরকা শাখার সার্বিক কার্যক্রম পরিদর্শন করা হয়েছে।​ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জনাব মোহাম্মদ মাসুদুল আমিন শাহীনের বিশেষ দিকনির্দেশনায় সম্প্রতি এই পরিদর্শন কার্যক্রম সম্পন্ন হয়।​

জানা গেছে, শাহীন শিক্ষা পরিবারের সম্মানিত নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন আসলাম এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল শাখা দুটির সার্বিক শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন করেন।

এই প্রতিনিধি দলে টাঙ্গাইল প্রধান শাখা থেকে আগত একদল অভিজ্ঞ ও চৌকস শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

​পরিদর্শনকালে প্রতিনিধি দলটি শ্রেণিকক্ষের পাঠদান পদ্ধতি, শিক্ষার্থীদের উপস্থিতি এবং প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। এ সময় নির্বাহী পরিচালক জনাব আনোয়ার হোসেন আসলাম শিক্ষার গুণগত মান ধরে রাখতে এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে আরও যত্নশীল হওয়ার জন্য স্থানীয় শিক্ষক ও কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

​ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের ধারাবাহিক সাফল্য বজায় রাখতে এমন তদারকি ও পরিদর্শন কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন