ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ড

#

বিপ্লব চৌধুরী (বিশেষ প্রতিনিধি)

১৮ অক্টোবর, ২০২৫,  9:47 PM

news image

শনিবার দুপুর ২টার দিকে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের সূত্রপাতের পরপরই বিমানবন্দর কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ করে কার্গো টার্মিনালের ভেতর থেকে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা দেখা যায়। দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের অংশে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের অন্তত ৩৬টি ইউনিট কাজ করছে বলে জানা গেছে।

অগ্নিকাণ্ডের কারণে আপাতত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সকল ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দর এলাকা কর্ডন করে রেখেছে বিমানবন্দর কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার জানিয়েছেন, এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি। আগুনের উৎস ও কারণ নির্ধারণে তদন্ত চলছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর বিমান চলাচল পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন