ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ

#

নিশাত শাহরিয়ার

০৩ মার্চ, ২০২৬,  5:18 PM

news image

পদত্যাগ করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন।

একই সঙ্গে পদত্যাগ করেছেন দুদকের দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী (তদন্ত) এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ (অনুসন্ধান)। 

আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের কাছে পাঠিয়ে দিয়ে পৌনে তিনটার দিকে তারা দুদক কার্যালয় ত্যাগ করেন। 

দুদক কার্যালয়ে থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সদ্য সাবেক চেয়ারম্যান আব্দুল মোমেন বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দায়িত্ব নিয়ে দুর্নীতি দমন এবং প্রতিরোধে আমাদের সাধ্যমতো কাজ করেছি। এখন নির্বাচিত সরকার এসেছে। এই পরিবেশে তাদেরও নিজস্ব চিন্তা রয়েছে। সেভাবেই তারা দুদককে সাজাবেন। এটা আমরা অনুভব করতে পেরেছি। সে কারণে আমরা পদত্যাগ করেছি। ভবিষ্যতে হয়তো কমিশনে আমাদের চেয়েও যোগ্য লোক আসবেন। 

ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ১২ ডিসেম্বর চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত সিনিয়র সচিব ড. এম‌এ মোমেনকে দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। 

কমিশনের অপর দুই সদস্য অবসরপ্রাপ্ত জেলা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী (তদন্ত) এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ (অনুসন্ধান) কমিশনার হিসেবে নিয়োগ পান ২০২৪ সালের ১০ ডিসেম্বর। 

এর মধ্যে আলি আকবার আজিজী যোগদান করেন ১১ ডিসেম্বর এবং হাফিজ আহসান ফরিদ যোগ দেন ১৫ ডিসেম্বর।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন