ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

শ্রীমঙ্গলে ৪৫ পিস ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

০৫ মার্চ, ২০২৬,  1:35 AM

news image

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রের বরাতে জানা যায়, সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার সাব-ইন্সপেক্টর সজীব চৌধুরীর নেতৃত্বে একটি অভিযানিক দল উপজেলার ৬ নম্বর আশিদ্রোন ইউনিয়নের গিয়াস মিয়ার কলোনী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাদকদ্রব্য বিক্রয়কালে বিল্লাল মিয়া (৪৬) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃত বিল্লাল মিয়া খাসগাঁও গ্রামের মৃত জিতু মিয়ার ছেলে। জিতুকে তল্লাশি করে তার কাছ থেকে ৪৫ (পঁয়তাল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট এর আনুমানিক বাজারমূল্য ১৩ হাজার পাঁচশ টাকা বলে পুলিশ জানিয়েছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। আটককৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান থাকবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন