ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

লালমোহন সরকারি শাহবাজপুর কলেজে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের সচেতনতামূলক সভা

#

মেহেদি হাসান সুমন (ভোলা প্রতিনিধি)

১৪ এপ্রিল, ২০২৬,  1:26 AM

news image

ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের নীল দংশন, সাইবার অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে লালমোহন সরকারি শাহবাজপুর কলেজে শিক্ষার্থীদের সাথে এক  সচেতনতামূলক সভায় অংশগ্রহণ করেছেন ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম। 

পুলিশ সুপার  তার বক্তব্যে  'দেশ, মন ও আত্মার সমন্বিত উন্নয়ন' এর উপর গুরুত্বারোপ করেন এবং এই উন্নয়ন কেবল সুশিক্ষার মাধ্যমেই সম্ভব বলে উল্লেখ করেন। তিনি শিক্ষার্থীদের প্রথাগত শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন যে, "ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪-এর ছাত্র আন্দোলন পর্যন্ত প্রতিটি ঐতিহাসিক অর্জনে ছাত্রদের ভূমিকা ছিল অপরিসীম। তাই মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ এবং সাইবার অপরাধের মতো সামাজিক ব্যাধি রুখতে ছাত্রদেরই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।"

উক্ত সচেতনতামূলক সভায় আরও উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সিফাত বিন সাদেক, উপজেলা নির্বাহী অফিসার, লালমোহন, জনাব মো: সজাজিৎ কুমার ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল), জনাব মো: এস এম মাহবুব উল আলম, অফিসার ইনচার্জ (ওসি), লালমোহন থানা, কলেজের অধ্যক্ষ,  শিক্ষকবৃন্দ এবং বিপুল সংখ্যক প্রাণবন্ত শিক্ষার্থী।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন