ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

যশোর-৪ আসনে সুকৃতি কুমার মন্ডলের নির্বাচনী ইশতেহার ঘোষণা

#

মতিন গাজী (যশোর)

০৮ ফেব্রুয়ারি, ২০২৬,  12:20 AM

news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৮ যশোর-৪ (অভয়নগর, বাঘারপাড়া ও বসুন্দিয়া ইউনিয়ন) আসনে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি) কর্তৃক মনোনীত রকেট মার্কার প্রার্থী সুকৃতি কুমার ম-ল নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে অভয়নগর উপজেলার নওয়াপাড়া প্রেসক্লাবের অডিটোরিয়ামে এই ইশতেহার ঘোষণা করেন তিনি। ইশতেহারে ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধানসহ ১২টি বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয়।

ঘোষিত ইশতেহারে মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো- ভবদহ অঞ্চলের জলাবদ্ধতার স্থায়ী সমাধান, নদী-খাল দখলমুক্ত-পুনরুদ্ধারপূর্বক জলের প্রবাহ ফিরিয়ে আনা, নওয়াপাড়াকে উপ-শহরা এবং চাঁদাবাজ-সিন্ডিকেটমুক্ত করা, পণ্য পরিবহনে ভারতের সঙ্গে স্থানান্তরের ব্যবস্থা করা, গ্রামীণ জনপদ ও সড়কের উন্নয়ন করা, ভৈরব নদে ফেরী চলাচলের ব্যবস্থা করা, সরকারি হাসপাতালে চিকিৎসাসহ ওষুধের মান উন্নয়ন করা, ধর্মী উপাসনালয়ের অবকাঠামোগত উন্নয়ন. ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে ন্যায্য মূল্য, তরুণ-তরুণী ও নারীদের প্রশিক্ষণপূর্বক কর্মসংস্থানের ব্যবস্থা করা, মাদক-সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, এই আসনের জনসাধারণের জন্য সকল মৌলিক চাহিদা পূরণ করাসহ প্রতিটি পরিবারকে শিক্ষা-প্রযুক্তি ও শিক্ষাবান্ধব করে একটি পরিবার একটি উন্নয়নকেন্দ্র গড়ে তোলা এবং যশোর ইপিজেড এর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা।

ইশতেহারে আরো রয়েছে- প্রতিটি ইউনিয়নে ব্যাংকিং ব্যবস্থা, ভিক্ষুক পুনর্বাসন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত করা। যুব সমাজের জন্য আধুনিক প্রযুক্তি ‘এআই’ সমৃদ্ধ আইসটি ও টেলিকম প্রযুক্তি ‘ভিলেজ’ তৈরি করা, প্রবীণ অসহায় মানুষের জন্য ‘প্রবীণ নিবাস’ গড়ে তোলা, রাজঘাট এলাকায় শিল্প ক্লিনিক চালু করা, নিরক্ষর  মানুষদের জন্য প্রতিটি ইউনিয়নে একটি করে সান্ধ্যকালিন স্কুল প্রতিষ্ঠা করাসহ গুরুত্বপূর্ণ বিষয় ইশতেহারে তুলে ধরা হয়েছে।

ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি) যশোর জেলা কমিটির আহবায়ক অ্যাড. সুকুমার রায়, সহ-সভাপতি প্রভাত কুমার ব্যানার্জী, সুজন সরকার, যুগ্ম আহবায়ক শান্তি রায় বিশ্বাস, নির্মল কুমার বিশ্বাস, সদস্য সচিব উদয় জোয়ারদার প্রমুখ।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন