ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

করিমপুরে চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুল হকের নির্বাচনী প্রচারণা, তরুণদের উপহার দিলেন ফুটবল

#

সুমন মন্ডল (জয়পুরহাট)

১৩ অক্টোবর, ২০২৬,  2:41 PM

news image

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের কালাই উপজেলার ২ নম্বর জিন্দারপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন চেয়ারম্যান পদপ্রার্থী মো. সাজ্জাদুল হক। জনসাধারণের সঙ্গে মতবিনিময়, সৌহার্দ্যপূর্ণ যোগাযোগ এবং তরুণদের সঙ্গে সম্পৃক্ততার মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম এগিয়ে নিচ্ছেন তিনি।

এরই ধারাবাহিকতায় গতকাল সন্ধ্যা ৫টায় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের করিমপুরগ্রামে প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করেন সাজ্জাদুল হক। এ সময় স্থানীয় বাসিন্দা, তরুণ ও সমর্থকদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। পাশাপাশি এলাকার তরুণদের হাতে ফুটবল উপহার দেন যা উপস্থিত যুবকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।

প্রচারণাকালে উপস্থিত ছিলেন কালাই উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. আব্দুল্লাহ আল মামুন, কালাম মেম্বার, জয়পুরহাট জেলা যুবদলের সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. ফিরোজ কবির এবং বগুড়ার আজিজুল হক কলেজের সাবেক ছাত্রনেতা রেজ্জাকুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা।

এলাকাবাসীর সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তাদের প্রত্যাশা ও মতামত জানার পাশাপাশি তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার বিষয়টিও প্রচারণায় গুরুত্ব পায়। করিমগ্রামে এ কর্মসূচিকে ঘিরে স্থানীয় সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা যায়। সাজ্জাদুল হকের সমর্থকেরা আশা প্রকাশ করেন, এভাবে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ অব্যাহত থাকলে নির্বাচনী কার্যক্রম আরও গতিশীল হবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন