ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
গোপালপুরে ১৬৪ পিস ইয়াবাসহ আটক ২ করিমগঞ্জে গুণধর ইউপি পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে আগ্রহী কুবেদুর রহমান পীরগঞ্জে নির্মানাধী পৌর ভবনের ছাদ ধসে নিহত ২, পৌর নির্বাহী কর্মকর্তা গ্রেপ্তার লাকসামে তথ্য গোপন করে দলিল সম্পাদন, সরকারের বিপুল রাজস্ব ফাঁকির অভিযোগ সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার: মিলন বটিয়াঘাটায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত লাকসামে অবৈধ দখলদার মুক্ত হচ্ছে নবাব ফয়জুন্নেছা জাদুঘরের দ্বিতীয় তলা সুনামগঞ্জের যাদুকাটা বালুমহাল থেকে বালু উত্তোলনে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা ​উপজেলা প্রেসক্লাব বড়লেখার কমিটি গঠন: সভাপতি হাফিজ চৌধুরী, সম্পাদক রুয়েল কামাল শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ভোলা জেলা পুলিশের বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

মৌলভীবাজারের চার আসনে বিএনপি'র নিরঙ্কুশ বিজয়

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

১৩ ফেব্রুয়ারি, ২০২৬,  10:56 PM

news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলা পর্যায়ে প্রাপ্ত বেসরকারি ফলাফলে মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনেই বিএনপি'র প্রার্থীরা জয়লাভ করেছেন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের মধ্য দিয়ে জেলার চার আসনে ভোট সম্পন্ন হয়।

বেসরকারি ফলাফল অনুযায়ী, মৌলভীবাজার-১ আসন (বড়লেখা-জুড়ি) থেকে নাসির উদ্দীন আহমদ মিঠু, মৌলভীবাজার-২ আসনে শওকতুল ইসলাম শকু, মৌলভীবাজার-৩ আসনে এম নাসির রহমান এবং মৌলভীবাজার-৪ আসনে আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরীর নিরঙ্কুশ বিজয়ী হয়েছেন।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, মৌলভীবাজারের চারটি আসনে মোট ভোটার সংখ্যা ১৬ লাখ ১৪ হাজার ৯৩৬ জন। জেলার ৫৫৪টি ভোটকেন্দ্রে ৩ হাজার ১০৫টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মাঠে দায়িত্ব পালন করেন ২৮ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ৮ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট।

ভোটকেন্দ্রগুলোতে বিশেষ করে নারীদের অংশগ্রহণ ছিল চোঁখে পড়ার মতো। দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ ভোটার। অনেকে সকালেই কেন্দ্রে উপস্থিত হয়ে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটেও অংশ নেন।

নিরাপত্তা নিশ্চিত করতে জেলার ৫৫৪টি ভোটকেন্দ্রে জোরদার ব্যবস্থা গ্রহণ করা হয়। দায়িত্বে ছিলেন ১ হাজার ১০৯ জন পুলিশ সদস্য, ৭ হাজার ২০২ জন আনসার ভিডিপি সদস্য এবং ৫৬৪ জন গ্রাম পুলিশ সদস্য। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ম্যাজিস্ট্রেটদের সক্রিয় উপস্থিতি নির্বাচনী পরিবেশকে সুশৃঙ্খল রাখতে সহায়ক ভূমিকা পালন করেছে।

মৌলভীবাজারের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল বলেন, “জেলা প্রশাসন সবার সহযোগিতায় একটি গ্রহণযোগ্য, স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।”

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন