ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
গোপালপুরে ১৬৪ পিস ইয়াবাসহ আটক ২ করিমগঞ্জে গুণধর ইউপি পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে আগ্রহী কুবেদুর রহমান পীরগঞ্জে নির্মানাধী পৌর ভবনের ছাদ ধসে নিহত ২, পৌর নির্বাহী কর্মকর্তা গ্রেপ্তার লাকসামে তথ্য গোপন করে দলিল সম্পাদন, সরকারের বিপুল রাজস্ব ফাঁকির অভিযোগ সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার: মিলন বটিয়াঘাটায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত লাকসামে অবৈধ দখলদার মুক্ত হচ্ছে নবাব ফয়জুন্নেছা জাদুঘরের দ্বিতীয় তলা সুনামগঞ্জের যাদুকাটা বালুমহাল থেকে বালু উত্তোলনে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা ​উপজেলা প্রেসক্লাব বড়লেখার কমিটি গঠন: সভাপতি হাফিজ চৌধুরী, সম্পাদক রুয়েল কামাল শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ভোলা জেলা পুলিশের বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

গোপালপুরে ১৬৪ পিস ইয়াবাসহ আটক ২

#

রাহাত শরীফ (গোপালপুর)

১৬ অক্টোবর, ২০২৬,  8:37 PM

news image

টাঙ্গাইলের গোপালপুরে ১৬৪ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ২৫ হাজার ৬০০ টাকাসহ এক নারী ও এক পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে উপজেলার পাকুয়া আটাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন- পাকুয়া আটাপাড়া এলাকার খন্দকার আব্দুল জলিল জ্ঞানীর মেয়ে মোসা. জেমি (৩০) এবং একই এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে মো. মোতালেব (৬৫)।

পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে গোপালপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে জেমির হেফাজত থেকে ১৬৪ পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধার করা ইয়াবার ওজন ১৬ দশমিক ৪ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৪৯ হাজার ২০০ টাকা। এ সময় মাদক বিক্রির অর্থ হিসেবে সন্দেহভাজন নগদ ২৫ হাজার ৬০০ টাকাও জব্দ করা হয়।

ঘটনার পর স্থানীয় লোকজন জেমির টিনের ঘর ভাঙচুর করে এবং বাড়িতে থাকা বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় বলে পুলিশি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বর্তমানে তারা গোপালপুর থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন