ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান হরিপুরে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য থেকে ২০২৮ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু সিলেট থেকে উদ্ধার বালিয়াডাঙ্গীর নিখোঁজ চার স্কুলছাত্রী

মোমবাতি আলোয় এসএসসি পরীক্ষা

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

২৯ এপ্রিল, ২০২৬,  4:41 PM

news image

মৌলভীবাজারে দীর্ঘ সময় ধরে চলমান বিদ্যুৎ বিভ্রাটের কারণে চরম সংকটে পড়েছে  দেশ জুড়ে শুরু হওয়া এসএসসি পরীক্ষার্থীরা। শহরের অন্যতম প্রধান পরীক্ষা কেন্দ্র কাশিনাথ স্কুল এন্ড কলেজে পরীক্ষার সময় শিক্ষার্থীদের মোমবাতি এবং চার্জার লাইটের মৃদু আলোয় পরীক্ষা দিতে দেখা গেছে। আবছা আলোয় উত্তরপত্র লিখতে গিয়ে হতবিম্বর ও নাভিশ্বাস উঠছে হাজারো শিক্ষার্থীদের।

পূর্ব পরিকল্পিত অনুযায়ী নির্ধারিত পরীক্ষার শুরু থেকেই কেন্দ্রটিতে বিদ্যুৎ ছিল না। আকাশ কিছুটা মেঘলা থাকায় শ্রেণীকক্ষ গুলোতে পর্যাপ্ত প্রাকৃতিক আলোও পৌঁছাচ্ছিল না। এমন পরিস্থিতিতে কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের মোমবাতি জ্বালানোর অনুমতি দেয়। অনেক শিক্ষার্থী আগে থেকেই প্রস্তুতি হিসেবে সঙ্গে করে ছোট চার্জার লাইট কেউ আবার মোমবাতি নিয়ে এসেছিল।

স্থানীয় পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্রের বরাতে জানা গেছে, মৌলভীবাজার সহ জেলার বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়ের তান্ডবে বিভিন্ন স্থানে বিদ্যুতের খুটি পড়ে এবং তারের উপর গাছ পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পরেছে। এতে করে মৌলভীবাজারের বড় একটি অংশ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। বর্তমানে বিদ্যুৎ ব্যবস্থা কিছুটা স্বাভাবিক আছে। কিন্তু শিক্ষার্থীদের নতুন অভিজ্ঞতার সাক্ষী হয়ে থাকলেন চুড়ান্ত পরীক্ষার সময়ে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন