ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

মশিয়াহাটি ডিগ্রী কলেজে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

#

মতিন গাজী (যশোর)

০৯ নভেম্বর, ২০২৫,  9:25 PM

news image

মশিয়াহাটি ডিগ্রী কলেজের বিদায়ী অধ্যাপক সুকুমার ঘোষের অবসরজনিত বিদায় সংবর্ধনা ৯ নভেম্বর রবিবার দুপুরে  আয়োজন করা হয়।

কলেজের অডিটোরিয়ামে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল বিপ্লব বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন মোঃ নাজমুল হক লিটন, মোহাম্মদ হামিদুল ইসলাম, তুষার কান্তি সরকার, তন্ময় প্রকাশ বিশ্বাস,  দশরথ বিশ্বাস, মোঃ সিরাজ উদ্দিন, হরিদাস মজুমদার, কনার মন্ডল, মোছাঃ মুসলিমা খাতুন, দীপঙ্কর বসু, মোঃ আব্দুল বারী জাকির।

বক্তারা বলেন,অধ্যাপক সুকুমার ঘোষ এক আলোকিত মানুষ। শিক্ষকতা কেবল একটি পেশা নয়, এটি মানবগঠনের মহৎ সাধনা। সেই সাধনার উজ্জ্বল দৃষ্টান্ত মশিয়াহাটি ডিগ্রী কলেজের অধ্যাপক সুকুমার ঘোষ। দীর্ঘ কর্মজীবন শেষে আজ তিনি আনুষ্ঠানিকভাবে অবসরে যাচ্ছেন। শিক্ষাক্ষেত্র, সংস্কৃতি ও সমাজকল্যাণে তাঁর অবদান এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে অভয়নগর তথা যশোরের মানুষের হৃদয়ে।

তিনি একজন প্রেরণাদাতা, সংস্কৃতিকর্মী ও সমাজসেবক। বিভা সংস্থার চেয়ারম্যান হিসেবে মানবিক মূল্যবোধ জাগ্রত করার পাশাপাশি উদীচী শিল্পীগোষ্ঠী অভয়নগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে সংস্কৃতি চর্চাকে তিনি করেছেন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তাঁর নেতৃত্বে সংস্কৃতি আন্দোলন অভয়নগরে পেয়েছে নতুন গতি, নতুন প্রেরণা।

সহকর্মী, ছাত্রছাত্রী ও শুভানুধ্যায়ীরা তাঁকে জানেন একজন সাদালাপি, বিনয়ী ও মননশীল মানুষ হিসেবে। সহজ ভাষায়, সবার সাথে মিশে যাওয়ার অদ্ভুত ক্ষমতা রয়েছে তাঁর মধ্যে। মানুষের প্রতি শ্রদ্ধা, সমাজের প্রতি দায়বদ্ধতা এবং শিক্ষার্থীদের প্রতি অপরিসীম মমতা তাঁকে করে তুলেছে সকলের প্রিয়জন।

আজকের এই বিদায় সংবর্ধনা তাই কেবল একটি আনুষ্ঠানিক বিদায় নয়—এটি এক নিরবচ্ছিন্ন শ্রদ্ধাঞ্জলি, এক আলোকিত পথচলার প্রতি কৃতজ্ঞতার প্রকাশ।

অধ্যাপক সুকুমার ঘোষের দীর্ঘ কর্মজীবনের সাফল্য, তাঁর আদর্শ, বিনয় ও মানবিক চেতনা আমাদের জন্য চিরপ্রেরণার উৎস হয়ে থাকবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন