ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

মডেল ও অভিনেত্রী মৌ রহমানের জন্মদিন আজ

#

২৪ সেপ্টেম্বর, ২০২৫,  6:24 PM

news image

সোহানুর রহমান সোহাগ

বাংলাদেশের বিনোদন অঙ্গনের পরিচিত মুখ মৌ রহমান। বহুদিন ধরে তিনি মডেলিং ও অভিনয়ের সঙ্গে যুক্ত থেকে নিজের স্বতঃস্ফূর্ত অভিনয় ও নান্দনিক উপস্থিতির মাধ্যমে দর্শকের মন জয় করেছেন। বিজ্ঞাপনচিত্র, নাটক, মিউজিক ভিডিও—সব জায়গাতেই তিনি সমান পারদর্শিতা দেখিয়েছেন।

শুরুটা হয়েছিল মডেলিং দিয়ে। ফ্যাশন ডিজাইনিংয়ে পড়াশোনা করা মৌ রহমান শোবিজে প্রথম পা রাখেন আরটিভির লুক অ্যাট মি ম্যাগাজিনের মডেল হিসেবে। এরপর ধীরে ধীরে শোবিজের অন্যতম জনপ্রিয় মডেল হয়ে ওঠেন তিনি। সাদাকালো, ডায়মন্ড ওয়ার্ল্ড, পুরবী জুয়েলার্সসহ একাধিক নামিদামি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে কাজ করেছেন কোকোলা ক্রিম বিস্কুটের বিজ্ঞাপনচিত্রসহ বেশ কয়েকটি টিভিসিতে তার উপস্থিতি প্রশংসিত হয়।

পরবর্তীতে নাটক ও মিউজিক ভিডিওতে অভিনয় করে সমান জনপ্রিয়তা অর্জন করেন মৌ রহমান। সকাল আহমেদের শান্তিপুরে অশান্তি নাটক দিয়ে ছোটপর্দায় অভিষেক হলেও পরে রিপন নাগ পরিচালিত চ্যানেল আইয়ের জনপ্রিয় মেগা ধারাবাহিক সাত ভাই চম্পাসহ অসংখ্য টেলিভিশন নাটকে অভিনয় করেছেন তিনি।

মিউজিক ভিডিওতেও তার সাফল্য উল্লেখযোগ্য। কণ্ঠশিল্পী ইলিয়াস হোসেনের চোখ তো সড়ে না, মিলন মাহমুদের হাতটা ধরোসহ একাধিক গানে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন মৌ রহমান। ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমে এসব কাজ দর্শকের কাছে ব্যাপক সাড়া ফেলেছে।

বহুমুখী প্রতিভার অধিকারী মৌ রহমান ভবিষ্যতে চলচ্চিত্রে কাজ করার পরিকল্পনা করছেন। তিনি বলেন, “ভালো গল্প ও মানসম্পন্ন কাজ পেলেই চলচ্চিত্রে নিয়মিত হবো। দর্শকদের ভালোবাসাই আমাকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করে।”

আজ ২৪ সেপ্টেম্বর এই প্রতিষ্ঠিত মডেল ও অভিনেত্রীর জন্মদিন। তার জন্মদিনে রইল আন্তরিক শুভেচ্ছা ও নিরন্তর সাফল্যের কামনা।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন