ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

#

মেহেদি হাসান সুমন (ভোলা প্রতিনিধি)

১৯ আগস্ট, ২০২৬,  12:09 PM

news image

মঙ্গলবার (১৮ আগস্ট) ভোলা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জুলাই- ২০২৬ মাসের ‘অপরাধ পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ভোলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার।

অনুষ্ঠানের শুরুতে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ চিত্র বিস্তারিতভাবে উপস্থাপন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব আহসানুজ্জামান।

অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের সক্রিয় ভূমিকা, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার, সাইবার অপরাধ নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল, স্পর্শকাতর মামলাসমূহের দ্রুত অগ্রগতি এবং জেলা গোয়েন্দা (ডিবি) কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় তিনি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ দমনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ও দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।

সভায় জুলাই/২০২৬ মাসে পেশাগত দায়িত্ব পালনে অনন্য অবদান এবং কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ ভোলা জেলা পুলিশের বিভিন্ন ক্যাটাগরির শ্রেষ্ঠ অফিসারদের হাতে বিশেষ পুরষ্কার ও সম্মাননা তুলে দেন পুলিশ সুপার ।

উক্ত অপরাধ পর্যালোচনা সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন: জনাব মোঃ সোহান সরকার, পিপিএম – অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), সত্যজিৎ কুমার ঘোষ – অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল)। এছাড়াও ভোলা জেলার সকল থানার অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ, ডিআইও-১ (জেলা বিশেষ শাখা), কোর্ট পুলিশ পরিদর্শক এবং বিভিন্ন তদন্ত কেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জসহ ভোলা জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন