ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

বেনাপোলে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

#

তামিম হোসেন সবুজ (বেনাপোল)

০৬ ফেব্রুয়ারি, ২০২৬,  2:38 PM

news image

যশোরের বেনাপোলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার বিকেলে শার্শা উপজেলার ৫নং পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮৫ যশোর-১ শার্শা আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা আজিজুর রহমান।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আজিজুর রহমান বলেন, দেশ ও জাতির কল্যাণে সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব প্রতিষ্ঠার বিকল্প নেই।  জনগণের মৌলিক অধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী প্রতিশ্রুতিবদ্ধ।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণ সচেতনভাবে ভোট দিয়ে দেশপ্রেমিক শক্তিকে বিজয়ী করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

এসময় জামায়াতে ইসলামীর অন্যান্য বক্তারা বলেন, একটি দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামীর বিকল্প নেই। তারা আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

জনসভায় স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন