ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান হরিপুরে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য থেকে ২০২৮ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু সিলেট থেকে উদ্ধার বালিয়াডাঙ্গীর নিখোঁজ চার স্কুলছাত্রী

বাঙলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোখলেছুর রহমানের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা

#

তাওহীদ (সরকারী বাংলা কলেজ) মিরপুর

২০ মার্চ, ২০২৬,  7:15 PM

news image

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোখলেছুর রহমান দেশবাসী, মুসলিম উম্মাহ এবং বিশেষ করে বাংলা কলেজের সকল শিক্ষার্থী, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “মহান আল্লাহর অশেষ রহমত ও বরকতের মাস পবিত্র রমজান শেষে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আনন্দ ও খুশির বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর। এই ঈদ আমাদের আত্মশুদ্ধি, সংযম ও ত্যাগের মহান শিক্ষায় উজ্জীবিত করে। এক মাস সিয়াম সাধনার মাধ্যমে আমরা যে ধৈর্য, সহনশীলতা ও মানবিকতার শিক্ষা অর্জন করেছি, তা যেন সারা বছর আমাদের জীবন পরিচালনার পথপ্রদর্শক হয়।”

তিনি আরও বলেন, “ঈদ মানেই খুশি, ঈদ মানেই ভাগাভাগি করে নেওয়ার আনন্দ। সমাজের বিত্তবানরা যদি অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ায়, তাহলেই ঈদের প্রকৃত তাৎপর্য পূর্ণতা পায়। আমরা যারা শিক্ষার্থী, আমাদের উচিত মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে সমাজের কল্যাণে কাজ করা এবং একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন সমাজ গঠনে এগিয়ে আসা।”

মোখলেছুর রহমান বলেন, “বর্তমান প্রেক্ষাপটে শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও নৈতিকতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। আমরা চাই, বাংলা কলেজ হোক শিক্ষা, সংস্কৃতি ও মানবিকতার এক উজ্জ্বল কেন্দ্র। এই ঈদের পবিত্র দিনে সকল বিভেদ ভুলে গিয়ে আমরা যেন একে অপরের প্রতি সহানুভূতিশীল হই এবং ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকি।”

তিনি দেশবাসীর উদ্দেশ্যে আরও বলেন, “আসুন, আমরা সবাই মিলে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলি। ঈদের এই আনন্দ প্রতিটি ঘরে পৌঁছে যাক, সবার জীবন ভরে উঠুক সুখ, শান্তি ও সমৃদ্ধিতে—এই কামনা করছি।”

সবশেষে তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন তিনি সকলের ইবাদত কবুল করেন, দেশ ও জাতিকে সকল প্রকার সংকট থেকে মুক্তি দেন এবং সবার জীবনে বয়ে আনেন অনাবিল শান্তি ও কল্যাণ। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন