ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
সুশাসনের পথে সবচেয়ে বড় বাধা দুর্নীতি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রামে পেশাজীবী দলের আলোচনা সভা ফজলুল হক মিলন এমপিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়ায় প্রধানমন্ত্রীকে এলাকাবাসীর অভিনন্দন বটিয়াঘাটায় নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার পীরগঞ্জে প্রাচীন মসজিদ সংরক্ষণের দাবী এলাকাবাসীর জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণ্যাঢ্য র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত সুনামগঞ্জে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেয়া প্রতিশ্রুতির জমি রক্ষায় দিন মুজুরের মানববন্ধন ছয় পেরিয়ে সপ্তম বর্ষে আর.ডি.ডি.সি ভোলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২ কুড়িগ্রামে ২২৫ পিস ইয়াবাসহ আটক নয়ন মিয়ার ৭ বছরের কারাদণ্ড

বাউনী বাজার পরিচালনা কমিটির নির্বাচনে সভাপতি সবুজ, সম্পাদক সুমন

#

মুনসুরুল ইসলাম মাসুম (শ্রীপুর প্রতিনিধি)

০৬ সেপ্টেম্বর, ২০২৬,  10:54 AM

news image

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গোসিংগা ইউনিয়নের বাউনী বাজারের ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচন। নির্বাচনে সভাপতি পদে মো: মারুফ হোসেন সবুজ প্রধান (ছাতা প্রতীক) এবং সাধারণ সম্পাদক পদে সুমন (মোরগ প্রতীক) বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

​কমিশন সূত্রে জানা যায়, বাজারটিতে মোট ভোটার সংখ্যা ছিল ৫৯ জন। যার মধ্যে ৫৭ জন ব্যবসায়ী স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

​ভোট গণনা শেষে ফলাফলে ​সভাপতি পদে মো: মারুফ হোসেন সবুজ প্রধান (ছাতা প্রতীক) ৩৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজাদ হোসেন স্বপন (চেয়ার প্রতীক) পান ২৩ ভোট। সাধারণ সম্পাদক পদে সুমন (মোরগ প্রতীক) ৩১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: নরুল ইসলাম পান ১৬ ভোট।

​নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন গোসিংগা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক আহমেদ। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন খন্দকার মোঃ উবায়েদ উল্লাহ ও ইঞ্জিনিয়ার লুৎফর রহমান প্রধান আলম। নির্বাচন কমিশন সচিবের দায়িত্বে ছিলেন শামসুল ইসলাম।

ভোটগ্রহণ ও ফলাফল প্রকাশকালে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়া, গোসিংগা বাজারের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন, স্থানীয় মেম্বার মোস্তাফিজুর রহমান সেলিম, সাংবাদিক হাদিউল আলম মোড়ল, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শামীম সহ বাজারের স্থানীয় ব্যবসায়ীবৃন্দ।

​সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় নির্বাচন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান নবনির্বাচিত প্রতিনিধি ও সাধারণ ব্যবসায়ীরা।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন