ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

বটিয়াঘাটা প্রেসক্লাবে সতন্ত্র প্রার্থী অধ্যাপক অচিন্ত কুমার মণ্ডলের সাংবাদিক সম্মেলন

#

ইমরান হোসেন (খুলনা)

৩০ জানুয়ারি, ২০২৬,  4:15 PM

news image

‎খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক অচিন্ত কুমার মণ্ডল বটিয়াঘাটা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন।

‎‎সাংবাদিক সম্মেলনে অধ্যাপক অচিন্ত কুমার মণ্ডল তার নির্বাচনী অবস্থান, রাজনৈতিক দর্শন ও এলাকার সার্বিক উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।

তিনি বলেন, দাকোপ ও বটিয়াঘাটা দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের অভাবে সাধারণ মানুষ কষ্টে দিন কাটাচ্ছে। নির্বাচিত হলে তিনি এসব সমস্যা সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন।

‎‎তিনি আরও বলেন, "আমি ক্ষমতার রাজনীতি নয়, সেবার রাজনীতিতে বিশ্বাস করি। মানুষের অধিকার প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত সমাজ গড়াই আমার মূল লক্ষ্য।" এলাকার শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং উপকূলীয় অঞ্চলের টেকসই উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি।

‎অধ্যাপক অচিন্ত কুমার মণ্ডল ঘোড়া মার্কায় ভোট প্রার্থনা করে বলেন, জনগণের সমর্থন ও ভালোবাসা পেলে খুলনা-১ আসনকে একটি উন্নত, মানবিক ও বাসযোগ্য জনপদে রূপান্তর করা সম্ভব হবে। সাংবাদিক সম্মেলনে স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন