ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

ফেঞ্চুগঞ্জে হাজী করম উল্লাহ স: প্রা: বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন

#

আব্দুর রহমান বাবুল (ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি)

০৬ আগস্ট, ২০২৬,  1:43 PM

news image

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মল্লিকপুর হাজী করম উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। ৪ আগষ্ট  মঙ্গলবার বিকালে ভবনটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট -৩ আসনের সাংসদ সদস্য এম  আব্দুল মালিক। শুরুতেই বিদ্যালয়ের শিক্ষার্থীদের চৌকস কাবদল প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবজাল হোসেন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিন উদ্দিনের যৌথ সঞ্চালনায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষানুরাগী শওকত হোসেন শামিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সাংসদ এম আব্দুল মালিক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো সুহেল মোল্লা, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনসুর আলী, সমাজ সেবক আব্দুল বারী, শিক্ষানুরাগী ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দীন ইসকা, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, উপজেলা বিএনপির উপদেষ্টা মোজ্জামেল হোসেন চৌধুরী ইকবাল।

আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন সাহেদ, উত্তর কুশিয়ারা ইউনিয়নের চেয়ারম্যান আহমেদ জিলু, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, শেখরুল ইসলাম, সজিব আহমেদ, ইউপি সদস্য ইসলাম উদ্দিন, ইউপি সদস্য বদরুল ইসলাম জাহাঙ্গীর, ইউপি সদস্য সুমন আহমেদ, সাবেক সদস্য বেলাল আহমেদ,  বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারি আনোয়ার হোসেন সাজু, সাইনুল হক, সুমেল বক্স প্রমুখ।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন