ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

প্রাণের উচ্ছ্বাসে মুখরিত বাংলা সংস্কৃতি বলয় কুমিল্লা সংসদের বৈশাখী আড্ডা

#

নিশাত শাহরিয়ার

২৭ এপ্রিল, ২০২৬,  1:32 PM

news image

কুমিল্লায় বাংলা নববর্ষের আবহে জমে উঠলো এক প্রাণবন্ত সাংস্কৃতিক আয়োজন। বাংলা সংস্কৃতি বলয় কুমিল্লা সংসদের উদ্যোগে অনুষ্ঠিত ‘বৈশাখী আড্ডা’ যেন হয়ে উঠেছিল বাঙালির চিরায়ত সংস্কৃতির এক উজ্জ্বল মঞ্চ।

রবিবার (২৬ এপ্রিল, ১১ বৈশাখ ১৪৩৩) নগরীর দেশপ্রিয় কনভেনশন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে নাচ, গান, আবৃত্তি ও প্রাণবন্ত কথামালায় মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। উপস্থিত দর্শক-শ্রোতারা উপভোগ করেন এক টুকরো খাঁটি বাঙালিয়ানা।

আয়োজনের সভাপতিত্ব করেন কুমিল্লা সংসদের আহ্বায়ক রুবেল কুদ্দুস এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব স্যাম আল মামুন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনের বিশ্ব কমিটির মহাসচিব কাজী মাহতাব সুমন। তিনি বলেন, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালির সাংস্কৃতিক ঐক্য গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা সংসদের সদস্য সচিব ফয়সাল আহমেদ অনন্ত, বিশ্ব কমিটির সদস্য দেলোয়ার হোসেন আকাইদ, শাহ মুজিবুল, কোষাধ্যক্ষ আল আমিন, প্রাবন্ধিক শাহীন শাহ, কবি হালিম আবদুল্লাহ, অপু রহমান, খায়রুল আজিম শিমুল, কুমিল্লা সাংস্কৃতিক জোটের কার্যকরী সভাপতি খোকন চন্দ, থিয়োসফিক্যাল সোসাইটির সদস্য সচিব চন্দন দাস, আবৃত্তি সংসদ কুমিল্লার সভাপতি সুমনা সুমন, ডা. সুবর্ণা মজুমদার ও অনামিকা চক্রবর্তী।

সাংস্কৃতিক পর্বে সুর ও ছন্দে মুগ্ধতা ছড়ান কমল দাস, মৌমিতা সর্বাধিকারী, রাসেল দেওয়ান ও হালিম আবদুল্লাহ। আবৃত্তিতে আবেগঘন পরিবেশনা করেন নেলি দত্ত ও মুক্তি সাহা ইশিতা। নৃত্যে নান্দনিক উপস্থাপনায় দর্শকদের মন জয় করেন স্বরণিকা দাস।

“সংস্কৃতি মনন গড়ে, বাংলা বলয় বিশ্বজুড়ে”—এই প্রতিপাদ্যকে ধারণ করে ২০২০ সাল থেকে সংগঠনটি বাংলাদেশ ও ভারতের বিভিন্ন অঞ্চলে বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য, পহেলা বৈশাখ উপলক্ষে ‘বৈশাখী আড্ডা’ শিরোনামের এই আয়োজনের সূচনা হয় ঢাকায়। এরপর চট্টগ্রাম পেরিয়ে কুমিল্লায় এসে তা পেয়েছে আরও বিস্তৃত ও প্রাণবন্ত রূপ।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন