ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

পোরশায় বিএনপি প্রার্থীর নির্বাচনী পথসভা

#

কামরুজ্জামান বাবু (পোরশা)

০৯ ফেব্রুয়ারি, ২০২৬,  11:48 PM

news image

নওগাঁ-১ (পোরশা-সাপাহার-নিয়ামতপুর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোস্তাফিজুর রহমান নওগাঁর পোরশায় বিভিন্ন স্থানে নির্বাচনী পথসভা করেছেন।

রবিবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তুড়িপাড়া, বারিন্দা, শেখপাড়া, দয়াহার, চকনারায়ন, সহড়ন্দ, বড়রনাইল, লেলাঙ্গাহার গ্রাম সহ বিভিন্ন ওয়ার্ডে তিনি পথসভা করেন।

পথসভা গুলিতে তিনি বিএনপির ক্ষমতায় গেলে বিভিন্ন উন্নয়নের কথা বলেন। এছাড়াও তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা মোতাবেক পরিবারে কৃষিকার্ড ও ফেমিলি কার্ড দেওয়ার কথা বলেন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন নওগাঁ পৌরসভার সাবেক মেয়র নাজমুল হক সনি, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী, সদস্য শাহজামাল শাহ্ চৌধুরী, সুফি শাহ্ চৌধুরী, ইকবাল হাসান শাহ্ চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন