ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

পোরশায় উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

#

কামরুজ্জামান বাবু (পোরশা)

২৪ নভেম্বর, ২০২৫,  7:26 PM

news image

নওগাঁর পোরশায় উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। তরুণ্যের উৎসব-২০২৫উদ্যাপনের অংশ হিসাবে সোমবার বিকালে নিতপুর সরকারি মডেল স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন ইউএনও রাকিবুল ইসলাম।

এসময় প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম, এলজিইডি প্রকৌশলী এএনএম সুলতানুল ইমাম, থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা রবিউল আওয়াল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

দুই পর্বের এই খেলায় প্রথম পর্বে প্রথমদিন অংশ গ্রহণ করেন নিতপুর ইউনিয়ন ফুটবল একাদশ ও মশিদপুর ইউনিয়ন ফুটবল একাদশ। পরবর্তীতে মশিদপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে এবং পোরশা সরকারি কলেজ মাঠে খেলা অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্টরা জানান। তবে ফাইনাল খেলার ভেন্যু পরে জানানো হবে বলেও তারা জানান।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন