ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

পীরগঞ্জে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগীতায় চেতনাপাড়া উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

#

শিহাবুর রহমান (পীরগঞ্জ)

০৬ আগস্ট, ২০২৬,  1:19 PM

news image

রংপুর জেলার পীরগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়  পর্যায়ে বিতর্ক প্রতিযোগীতায় গত বছরের মতো এবারোও চ্যাম্পিয়ন হয়েছে অত্র উপজেলার চেতনাপাড়া উচ্চ বিদ্যালয়।

গত মঙ্গলবার পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ,মাহমুদুল হাসান প্রতিযোগীতায় অংশ গ্রহণ এবং বিজয় অর্জনকারী শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ করেন।

বিতর্ক প্রতিযোগীতার মূল বিষয় ছিল 'মুল্যবোধ ও দেশ প্রেমের অভাবই দুর্নীতির প্রধান কারন'। বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার ৬টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে বিষয়টির পক্ষে ও বিপক্ষে যুক্তি, তথ্য ও উদাহরণ উপস্থাপন করে নিজেদের বক্তব্য তুলে ধরে।

প্রতিযোগীতায় শিক্ষার্থীরা বলেন, ব্যক্তিগত ও সামাজিক মূল্যবোধের অবক্ষয় এবং দেশপ্রেমের অভাবের কারণে সমাজে দুর্নীতি বিস্তার লাভ করছে। দুর্নীতিমুক্ত, নৈতিক ও আদর্শ সমাজ গড়তে শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা, মানবিকতা এবং দেশপ্রেমের চর্চা বাড়ানো জরুরি। তারা আরও বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে দুর্নীতি সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব নয়। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগে

শিশু-কিশোরদের নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও সততার চেতনা গড়ে উঠলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে।

প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন অর্জনকারী চেতনাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান তার প্রতিক্রিয়ায় বলেন, আমার প্রতিষ্ঠানের এ সফলতায় আমরা আনন্দিত। এ সফলতার নেপথ্যে রয়েছে শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ও শিক্ষার্থীদের পরিশ্রম। পীরগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যেগে আয়োজিত এ বিতর্ক প্রতিযোগীতায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন