ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

নিবন্ধন আটকে দেওয়ার অভিযোগ আমজনগণ পার্টির

#

নিশাত শাহরিয়ার

২৭ ফেব্রুয়ারি, ২০২৬,  9:51 AM

news image

যড়যন্ত্র করে দলীয় নিবন্ধন আটকে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ আমজনগণ পার্টি (বিএজেপি)।

দলটি বলছে, এই দলের নেতাকর্মীসহ একটি বৃহত্তর জনগোষ্ঠীকে নির্বাচনের বাইরে রাখতে ষড়যন্ত্রের মাধ্যমে নিবন্ধন না দিতে কমিশনকে প্রভাবিত করা হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে আমজনগণ পার্টির নিবন্ধন ইস্যুতে ইসির শুনানি শেষে দলটির নেতারা সাংবাদিকদের এমন অভিযোগ করেন।

এ দিন শুনানিতে আমজনতার পার্টির আহ্বায়ক ড. মোহাম্মদ রফিকুল আমীন ও সদস্য সচিব ফাতিমা তাসনিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেন।

পরে অভিযোগকারী আমজনতার দলের সাংগঠনিক সম্পাদক আরিফ বিল্লাহর নেতৃত্বে দলটির নেতাদের নিয়ে আলাদাভাবে এবং দুই দলকে একসঙ্গে শুনানি করে ইসি। শুনানিকালে চার নির্বাচন কমিশনার এবং ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

শুনানি শেষে আমজনগণ পার্টির সদস্য সচিব ফাতিমা তাসনিম সাংবাদিদের বলেন, যেসব জেলা ও উপজেলায় আমরা কমিটি দেইনি, সেখান থেকেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় নেতিবাচক প্রতিবেদন দিয়েছে। এটি পরিষ্কার একটি ষড়যন্ত্র। আমাদের মৌলিক রাজনৈতিক অধিকার চর্চায় বাধা দেওয়া হচ্ছে। তবে আমরা বিশ্বাস করি, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং আমাদের দল নিবন্ধন পাবে।

পরে আমজনতার দলের সাংগঠনিক সম্পাদক আরিফ বিল্লাহ সাংবাদিকদের বলেন, ‘আমজনগণের পার্টি আমাদের দলের নাম চুরি করে ও প্রায় একইরকম নাম দিয়ে দল করেছে। সিমিলারি কোনো নামে দুইটি দল হতে পারে না। এতে আমাদের সমর্থক এবং দেশবাসী বিভ্রান্ত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘রফিকুল আমীন ডেসটিনির নামে মানুষের লাখ লাখ মানুষের টাকা মেরে জেল খেটেছেন। এখন টাকা ফেরৎ না দিতে রাজনৈতিক দলের নামে দোকান খুলেছেন। নির্বাচন কমিশনের কাছে আহ্বান থাকবে, কোনো এমএলএম কোম্পানির মাধ্যমে খোলা দোকান ও প্রকারক দলকে নিবন্ধন দেবেন না।’

শুনানিকালে ইসি তাদের কথা শুনে বিবেচনার আশ্বাস দিয়েছে বলে দাবি করেন দু’টি দলের নেতারাই। 






logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন