ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

নাগরিক ঐক্য দলে যোগ দিলেন কুড়িগ্রামের মেজর সালাম

#

এ কে এম শামসুজ্জোহা চৌধুরী (কুড়িগ্রাম)

১১ নভেম্বর, ২০২৫,  2:13 AM

news image

নাগরিক ঐক্যে যোগদান করেছেন মেজর (অব.) আব্দুস সালাম। দলটির শীর্ষ নেতাদের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে যোগ দেন।

সোমবার (১০ নভেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক এই প্রতিপাদ্যে গণতন্ত্রের প্রতীক শহীদ নূর হোসেন স্মরণে আয়োজিত আলোচনা সভা ও যোগদান অনুষ্ঠানে তিনি নাগরিক ঐক্যের সঙ্গে যুক্ত হন। এ সময় তিনি নাগরিক ঐক্য ও মাহমুদুর রহমান মান্নার সঙ্গে যুক্ত হওয়াকে নিজের সৌভাগ্য হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, এমন একটি দলের সঙ্গে যুক্ত হতে পারছি যেখানে প্রাণ খুলে কথা বলা যায়। দলের প্রধান মাহমুদুর রহমান মান্নাকে তিনি সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব উল্লেখ করে বলেন, দেশের যেকোনো সমস্যায় দরকার হলে তিনি সহজ সমাধান এবং আপসের পথ বের করে আনতে পারেন, যা তাকে সবসময় অনুপ্রাণিত করে।

মেজর (অব.) সালাম বলেন, কুড়িগ্রামের অবহেলিত মানুষের উন্নয়ন এবং জনসেবায় নিজেকে সম্পৃক্ত করতে চান।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন