ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

৩১৫ কেজি পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

#

মতিন গাজী (যশোর)

০৩ মার্চ, ২০২৬,  5:27 PM

news image

যশোরের অভয়নগরে নিষিদ্ধ পলিথিন ব্যবহার, বিক্রি ও মজুদের অভিযোগে সুকদেব কুমার দত্ত নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় মজুদকৃত প্রায় ৩১৫ কেজি পলিথিন জব্দ করা হয়। সোমবার (২ মার্চ) বিকালে নওয়াপাড়া বাজারে অভিযান চালিয়ে জরিমানা ও পলিথিন জব্দের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু।  

ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইব্রাহিম হোসেন মুন্না জানান, সোমবার বিকাল সাড়ে ৩ টার দিকে নওয়াপাড়া বাজারে অভিযান চালানো হয়। এ সময় সুকদেব কুমার দত্তের গুদামে মজুদকৃত ৩১৫ কেজি পলিথিন জব্দ করাসহ তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু বলেন, ‘পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধন ২০১০) মোতাবেক একজন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদ- এবং প্রায় ৩১৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

জব্দকৃত পলিথিন যশোর জেলা পরিবেশ অধিদপ্তরের রিসোর্স অফিসার সৌমেন মৈত্রর জিম্মায় রাখা হয়েছে।’তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু বলেন, ‘পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধন ২০১০) মোতাবেক একজন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদ- এবং প্রায় ৩১৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। জব্দকৃত পলিথিন যশোর জেলা পরিবেশ অধিদপ্তরের রিসোর্স অফিসার সৌমেন মৈত্রর জিম্মায় রাখা হয়েছে।’

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন