ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

ধানের শীষের বিজয়ের লক্ষ্যে শার্শা–বেনাপোলে বিএনপির প্রচার মিছিল

#

তামিম হোসেন সবুজ (বেনাপোল)

২৩ জানুয়ারি, ২০২৬,  12:48 AM

news image

যশোরের শার্শা উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান লিটনের ধানের শীষ প্রতীকের বিজয়ের লক্ষ্যে ব্যাপক প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকালে বেনাপোল বল ফিল্ডে শার্শা উপজেলা ও বেনাপোল এলাকার বিএনপি নেতাকর্মী এবং সাধারণ জনগণ একত্রিত হয়ে এ প্রচার মিছিলে অংশগ্রহণ করেন। পরে সেখান থেকে মিছিলটি বেনাপোলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

প্রচার মিছিলে অংশগ্রহণকারীরা ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং নুরুজ্জামান লিটনের বিজয় কামনা করেন। এ সময় নেতাকর্মীরা বলেন, নুরুজ্জামান লিটন একজন ত্যাগী, পরীক্ষিত ও জনপ্রিয় নেতা। শার্শা-বেনাপোলের মানুষের সুখ-দুঃখে তিনি সবসময় পাশে ছিলেন। তাই আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান তারা।

মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি শার্শা ও বেনাপোলের বিপুল সংখ্যক সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পুরো এলাকায় নির্বাচনী আমেজ ও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।

উল্লেখ্য, আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা) আসনে বিএনপির প্রার্থী হিসেবে নুরুজ্জামান লিটন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন