ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

ধনবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

#

পলাশ ইসলাম (ধনবাড়ী)

২২ এপ্রিল, ২০২৬,  2:58 AM

news image

কঠোর নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্য দিয়ে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষার প্রথম দিন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় শুরু হওয়া তিন ঘণ্টাব্যাপী এই পরীক্ষা দুপুর ১টায় শেষ হয়। উপজেলায় কেন্দ্র ও উপকেন্দ্র মিলিয়ে মোট ৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। উল্লেখযোগ্য কেন্দ্রগুলো হলো—সরকারি ধনবাড়ী নবাব ইনস্টিটিউশন, ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুল, সাকিনা মেমোরিয়াল গার্লস হাই স্কুল, মমতাজ আলী উচ্চ বিদ্যালয় (দাখিল কেন্দ্র)।

এ বছর ধনবাড়ী উপজেলায় এসএসসি, ভোকেশনাল ও দাখিলসহ আংশিক ফেল করা শিক্ষার্থী মিলিয়ে মোট ২,৫৮৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ছাত্র ১,৪৬১ জন এবং ছাত্রী ১,১২৮ জন। আজকে পরিক্ষার্থী ছিলেন ২১০১ জন। পরীক্ষায় উপস্থিত ছিলেন ২,০৫১ জন এবং অনুপস্থিত ছিলেন ৫০ জন শিক্ষার্থী। 

পরীক্ষা চলাকালে সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ নূরজাহান আক্তার সাথী বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, পরীক্ষার্থীদের নিরাপদে বাড়ি ফেরা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে।

ধনবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ বাবুল হাসান জানান, প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

তিনি পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হওয়ার নির্দেশনা দেন এবং মুঠোফোনসহ যেকোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার না করার বিষয়ে কঠোর সতর্কতা জারি করেন।

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে প্রশ্নপত্র সংগ্রহের অপচেষ্টা থেকে বিরত থাকতে পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

এদিকে ধনবাড়ী থানা পুলিশের পক্ষ থেকে পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে সাধারণ মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। ফলে পরীক্ষাকেন্দ্রের আশপাশে কোনো ধরনের ভিড় বা যানজট দেখা যায়নি; অভিভাবকরা নির্ধারিত সীমার বাইরে অবস্থান করেন।

সামগ্রিকভাবে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন