ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
সুশাসনের পথে সবচেয়ে বড় বাধা দুর্নীতি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রামে পেশাজীবী দলের আলোচনা সভা ফজলুল হক মিলন এমপিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়ায় প্রধানমন্ত্রীকে এলাকাবাসীর অভিনন্দন বটিয়াঘাটায় নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার পীরগঞ্জে প্রাচীন মসজিদ সংরক্ষণের দাবী এলাকাবাসীর জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণ্যাঢ্য র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত সুনামগঞ্জে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেয়া প্রতিশ্রুতির জমি রক্ষায় দিন মুজুরের মানববন্ধন ছয় পেরিয়ে সপ্তম বর্ষে আর.ডি.ডি.সি ভোলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২ কুড়িগ্রামে ২২৫ পিস ইয়াবাসহ আটক নয়ন মিয়ার ৭ বছরের কারাদণ্ড

ঢাকা জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত

#

মো: ইমাম হোসেন

২০ জুলাই, ২০২৬,  10:12 PM

news image

সাভারসহ ঢাকা জেলার সকল উপজেলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে অবশেষে। ঢাকা জেলার সাভার, কেরানীগঞ্জ, দোহার, নবাবগঞ্জ, ধামরাই  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে এখন ১০১ শয্যায় উন্নীত করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার।

এই যুগান্তকারী ও জনকল্যাণমুখী সিদ্ধান্তের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, দেশনায়ক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সকল শ্রেণী পেশার মানুষ। 

উল্লেখ্য, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যাতে উন্নতি করনের জন্য ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর দূরদর্শী নেতৃত্ব এবং সাভার আশুলিয়ার প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে তার ভূমিকা প্রশংসার দাবী রাখে বলে জানান স্থানীয় বাসিন্দারা। 

তারা বলেন, সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর এই চমৎকার ও সময়োপযোগী উদ্যোগের ফলে সাভার আশুলিয়ায় চিকিৎসা সেবায় এক নতুন দিগন্তের সূচনা হলো।

তৃণমূল মানুষের প্রতি তার এই অকৃত্রিম ভালোবাসা ও উন্নয়নমুখী ভাবনা সাভারের ইতিহাস ও উপজেলার সকলের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মনে করেন সচেতন মহল। 

সরকার কর্তৃক দেশের ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীতকরণ এবং ১৩টি উপজেলায় নতুন ১০১ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন