ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিএনপির নির্বাচনী জনসভা

#

সিরাজুল ইসলাম (ঠাকুরগাঁও প্রতিনিধি)

০২ ফেব্রুয়ারি, ২০২৬,  1:27 AM

news image

আসন্ন ক্রয়োদশ জাতীয় নির্বাচন-২০২৬ উপলক্ষে ১ফেব্রুয়ারী রবিবার ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৬নং ভাতুড়িয়া ইউনিয়নের কাঁঠালডাংগী বাজার ৬নং বিএনপি শাখার আয়োজনে বিশাল নির্বাচনী জনসভার আয়োজন করা হয়।

উক্ত জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফয়সাল আমিন (সভাপতি, ঠাকুরগাঁও জেলা বিএনপি), মো: আব্দুস সালাম ( বিএনপির মনোনীত ঠাকুরগাঁও -২ আসনের ধানের শীষের এমপি পদ প্রার্থী), মোঃ মনোয়ার হোসেন (সভাপতি, ৬নং ভাতুড়িয়া ইউনিয়ন বিএনপি শাখা)।

ঠাকুরগাঁও-২ আসনে ধানের শীষে পদপ্রার্থী আব্দুস সালাম বলেন, আমি এমপি হিসাবে নির্বাচিত হলে ঠাকুরগাঁও জেলা সহ হরিপুর উপজেলার সকল রাস্তা ঘাট, স্কুল, কলেজ, হাসপাতালের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাবো। গরীব অসহায় মেহনতী খেটে খাওয়া মানুষের পাশে থাকব এবং আমরা নির্বাচিত হলে প্রত্যেকটি পরিবারে ফ্যামিলি কার্ডের বন্দোবস্ত করব। 

তিনি বলেন, আগামী ১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে অত্র উপজেলার উন্নয়ন করার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন