ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

টাঙ্গাইলে নূরানী শিক্ষক ফাউন্ডেশনের আয়োজনে নূরানী স্কলারশিপ

#

রাহাত শরীফ (গোপালপুর)

৩০ নভেম্বর, ২০২৫,  1:29 AM

news image

টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত নূরানী স্কলারশিপ ২০২৫ এ বছর দেশের চারটি জেলায় একযোগে অনুষ্ঠিত হচ্ছে। ২০১৭ সালে মাত্র ১৮টি প্রতিষ্ঠান দিয়ে যাত্রা শুরু হওয়া এই স্কলারশিপ আজ হয়ে উঠেছে দেশের নূরানী শিক্ষার্থীদের একটি আস্থার নাম।

তারই ধারাবাহিকতায় আজ ২৯ নভেম্বর ২০২৫, টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসায় সফলভাবে অনুষ্ঠিত হলো নূরানী স্কলারশিপ পরীক্ষা।

প্রায় এক হাজার শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে।‌যেখানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সাংবাদিকরা।

অভিভাবকরা বলেন, এ ধরনের উদ্যোগ শিশুদের নূরানী শিক্ষার প্রতি আগ্রহ বাড়ায় এবং ভবিষ্যতে আরও বৃহৎ আকারে আয়োজনের প্রত্যাশা করেন তারা।

নূরানী শিক্ষা, আলোকিত ভবিষ্যৎ—এই অঙ্গীকার নিয়ে এগিয়ে চলছে টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষা ফাউন্ডেশন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন