ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
গোপালপুরে ১৬৪ পিস ইয়াবাসহ আটক ২ করিমগঞ্জে গুণধর ইউপি পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে আগ্রহী কুবেদুর রহমান পীরগঞ্জে নির্মানাধী পৌর ভবনের ছাদ ধসে নিহত ২, পৌর নির্বাহী কর্মকর্তা গ্রেপ্তার লাকসামে তথ্য গোপন করে দলিল সম্পাদন, সরকারের বিপুল রাজস্ব ফাঁকির অভিযোগ সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার: মিলন বটিয়াঘাটায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত লাকসামে অবৈধ দখলদার মুক্ত হচ্ছে নবাব ফয়জুন্নেছা জাদুঘরের দ্বিতীয় তলা সুনামগঞ্জের যাদুকাটা বালুমহাল থেকে বালু উত্তোলনে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা ​উপজেলা প্রেসক্লাব বড়লেখার কমিটি গঠন: সভাপতি হাফিজ চৌধুরী, সম্পাদক রুয়েল কামাল শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ভোলা জেলা পুলিশের বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

জয়পুরহাট-২ আসনে বিপুল ভোটে নির্বাচিত আব্দুল বারী

#

সুমন মন্ডল (জয়পুরহাট)

১৩ ফেব্রুয়ারি, ২০২৬,  11:01 PM

news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ (আক্কেলপুর, ক্ষেতলাল ও কালাই) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোঃ আব্দুল বারী বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

আসন নং ৩৫-এর এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৫১ হাজার ৫৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ১৭৭ জন এবং নারী ভোটার ১ লাখ ৭৭ হাজার ৩৯৩ জন। মোট ১০৪টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং সবকটি কেন্দ্রের ফলাফল গণনা শেষে বেসরকারিভাবে এ ফল ঘোষণা করা হয়।

ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়া মোঃ আব্দুল বারী পেয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৬৫টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এস এম রাশেদুল আলম দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৯২ হাজার ৫১৭ ভোট।

১০৪টি কেন্দ্রের সম্পূর্ণ ফলাফলে দেখা যায়, প্রতিদ্বন্দ্বীর চেয়ে উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে থেকে বিজয় নিশ্চিত করেন বিএনপি প্রার্থী আব্দুল বারী। ফলাফল ঘোষণার পর তার সমর্থক ও নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং সব কেন্দ্রের ফলাফল সুষ্ঠুভাবে গণনা করা হয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন