ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

চিকিৎসক হতে চায় ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া লাবিব

#

রুয়েল কামাল, বড়লেখা (মৌলভীবাজার)

১৪ জুলাই, ২০২৬,  1:31 AM

news image

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কৃতী শিক্ষার্থী আব্দুল্লাহ-আল-লাবিব ২০২৬ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং এলাকাবাসীর মুখ উজ্জ্বল করেছে।

লাবিব সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে এই কৃতিত্ব অর্জন করে।

সে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের কাঁঠালতলী দক্ষিণ (শহীদাবাদ) গ্রামের বাসিন্দা। তার বাবা প্রথম শ্রেণির ঠিকাদার মহি উদ্দিন আহমদ গুলজার এবং মা খাদিজা আক্তার চৌধুরী।

নিজের এই সাফল্যের পেছনে বাবা-মা, বিদ্যালয়ের শিক্ষক এবং গৃহশিক্ষকের আন্তরিক দিকনির্দেশনা ও সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে লাবিব জানায়, ভবিষ্যতে চিকিৎসক হয়ে দেশের মানুষের সেবা করাই তার জীবনের প্রধান লক্ষ্য। লাবিব তার স্বপ্ন বাস্তবায়নে দেশবাসী, আত্মীয়-স্বজন এবং সকল শুভানুধ্যায়ীর কাছে দোয়া কামনা করেছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন