ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অসামান্য অর্জন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁওয়ে আনন্দের জোয়ার পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন

চাঁদা দাবি ও ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

#

হাসান আলী সোহেল (নাটোর জেলা প্রতিনিধি)

১০ ফেব্রুয়ারি, ২০২৬,  1:52 AM

news image

ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে চাঁদা দাবি, ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়ার হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলেছেন নাটোর-১ লালপুর- বাগাতিপাড়া আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু।

এসব অভিযোগ তুলে তিনি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে কলস প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

জনসভায় তাইফুল ইসলাম টিপু অভিযোগ করে বলেন, একটি পক্ষ পরিকল্পিতভাবে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে চাঁদা দাবি করছে। ভোট দিতে গেলে দেখে নেওয়া হবে—এমন হুমকি দিয়ে ভোটারদের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করা হচ্ছে।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, নিজেদের বাড়িঘর, দোকানপাট এবং ব্যবসা-বাণিজ্য নিরাপদ রাখতে হলে সচেতনভাবে সিদ্ধান্ত নিতে হবে। তিনি অভিযোগ করেন, একটি পক্ষ সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রে যেতে নিরুৎসাহিত করছে, যা গণতন্ত্রের জন্য হুমকি।

আসন্ন নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, ভোটের মাধ্যমেই সন্ত্রাস ও দখলবাজির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কলস প্রতীকের বিজয় নিশ্চিত করার মাধ্যমে শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী রাজনীতির পথ সুগম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন উল্লেখ করে টিপু বলেন, দল থেকে তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কোনো চাপ দেওয়া হয়নি। নির্বাচিত হলে তিনি বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, খাল ও বড়াল নদী খননসহ লালপুর ও বাগাতিপাড়া এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন।

এ সময় তিনি ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ভোটকেন্দ্রগুলোকে অতন্দ্র প্রহরীর মতো পাহারা দিতে হবে, যাতে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

জনসভায় উপস্থিত ছিলেন বাগাতিপাড়া ডিগ্র কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম মোস্তফা  সাবেক বাগাতিপাড়া উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক, সাবেক বাগাতিপাড়া পৌর মেয়র এ.কে.এম শরিফুল ইসলাম লেলিন, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক শ্রীযুক্ত বাবু রঞ্জিত কুমার সরকার, সাবেক দয়ারামপুর ইউপি চেয়ারম্যান মো. আনসার আলী সরকার, সাবেক ছাত্রনেতা মো. শামিম সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন