ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

চট্টগ্রাম-১৩ আসনে আবদুর রব চৌধুরী টিপুর গণসংযোগ

#

ইরফান হোসেন (পটিয়া প্রতিনিধি)

০৪ ফেব্রুয়ারি, ২০২৬,  7:28 AM

news image

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা আবদুর রব চৌধুরী টিপু গণসংযোগ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

গত ৩ ফেব্রুয়ারি সকালে তিনি কর্ণফুলী উপজেলার মইজ্জ্যার টেক এলাকা থেকে গণসংযোগ শুরু করেন।

এ সময় তিনি পুরাতন ব্রিজঘাট, বোট বাজার, কর্ণফুলী থানা এলাকা, জুলধা পাইপের গোড়া, গ্যাসমিল, ১৪ নম্বর ঘাট, ফকিরনীর হাট, ফাজিল খাঁর হাট, বড় উঠান, ক্রসিং, শিকলবাহা কলেজ বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে আবার মইজ্জ্যার টেকে গিয়ে গণসংযোগ শেষ করেন।

গণসংযোগকালে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী আবদুর রব চৌধুরী টিপুর সঙ্গে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। তিনি বিভিন্ন শ্রেণি-পেশার ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

এ সময় তিনি ফকিরনীর হাট এলাকায় জাতীয় পার্টি চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রবীণ নেতা অসুস্থ আয়ুব আলীর বাসায় তাকে দেখতে যান এবং তার শারীরিক খোঁজ খবর নেন।

স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও মতবিনিময়ের মাধ্যমে নির্বাচনী প্রচারণা আরও জোরদার করবেন বলে জানান আবদুর রব চৌধুরী টিপু।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন