ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান হরিপুরে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য থেকে ২০২৮ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু সিলেট থেকে উদ্ধার বালিয়াডাঙ্গীর নিখোঁজ চার স্কুলছাত্রী

ঘাটাইলে নির্বাচনী আচরণবিধি রক্ষায় মোবাইল কোর্টের তৎপরতা

#

নাজমুল আদনান (টাঙ্গাইল)

০২ ফেব্রুয়ারি, ২০২৬,  1:01 AM

news image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে টাঙ্গাইলের ঘাটাইলে সরব রয়েছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে নিয়মিত মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

​নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখা, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের ঘটনা রোধে এ বিশেষ অভিযান পরিচালনা করছেন ঘাটাইলের সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

সম্প্রতি উপজেলার লোকেরপাড়া এবং দিগড় ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্র ও আশপাশের এলাকা পরিদর্শন করে ভ্রাম্যমাণ আদালত। পরিদর্শনকালে ভোটার ও সংশ্লিষ্টদের সাথে কথা বলার পাশাপাশি নির্বাচনী বিধিমালা যথাযথভাবে মেনে চলা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হয়।

​প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে তারা বদ্ধপরিকর। নির্বাচনের দিন পর্যন্ত শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এ ধরনের অভিযান ও তদারকি নিয়মিত অব্যাহত থাকবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন