ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

গণতন্ত্রী পার্টির অভিনন্দন

#

দিলোয়ার হোসাইন ভূঁইয়া (কিশোরগঞ্জ)

১৩ ফেব্রুয়ারি, ২০২৬,  10:03 PM

news image

গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী, ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. শহীদুল্লাহ্ সিকদার এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন এক যৌথ অভিনন্দন বিবৃতিতে জানান যে, গতকাল ১২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, উক্ত নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনাব তারেক রহমান–এর নেতৃত্বে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় গণতন্ত্রী পার্টির পক্ষ থেকে বিজয়ী দল বিএনপি এবং এর নেতা জনাব তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে।

নেতৃবৃন্দ আরও আশা প্রকাশ করে বলেন, জনাব তারেক রহমানের নেতৃত্বে অচিরেই একটি নতুন সাংবিধানিক সরকার গঠিত হবে। মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং দুই লক্ষাধিক নির্যাতিত মা-বোনের চরম ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনায় রচিত সংবিধানের রাষ্ট্রীয় চার মূলনীতি অক্ষুণ্ণ রেখে একটি দুর্নীতিমুক্ত, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে নতুন সরকার কার্যকর ভূমিকা পালন করবে।

বিবৃতিতে আরও বলা হয়, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে দেশ থেকে শোষণ, বঞ্চনা ও বৈষম্য দূর করে কৃষক, শ্রমিক, মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও মেহনতি মানুষের জীবনমান উন্নয়নে নতুন সরকার বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করবে।

পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের বর্তমান অসহনীয় মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে সকল ধরনের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

নেতৃবৃন্দ আরও বলেন, সাধারণ মানুষের মৌলিক চাহিদা—অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের নিশ্চয়তা প্রদান, নারীর ক্ষমতায়ন এবং মানবাধিকার প্রতিষ্ঠায় নতুন সরকার অগ্রণী ভূমিকা পালন করবে—এমনটাই গণতন্ত্রী পার্টি প্রত্যাশা করে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন