কামরুল হাসান রুবেল (কোম্পানীগঞ্জ)
২০ জুলাই, ২০২৬, 3:23 AM
কোম্পানীগঞ্জে উদয় বৃত্তি পরীক্ষার রেজিষ্ট্রেশনের উদ্বোধন
শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক, উদয় বৃত্তি স্বপ্ন গড়ুক। নোয়াখালীর কোম্পানীগঞ্জে,উদয় বৃত্তি পরীক্ষা ২০২৬ এর রেজিষ্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে উদয় এইড ফাউন্ডেশনের চেয়ারম্যান এডভোকেট মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে রেজিষ্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাঝিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুন নাছির, কোম্পানীগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান, মিয়ারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইন উদ্দিন, জমিলা খাতুন মেমোরিয়াল মাদ্রাসার অধ্যক্ষ মোবারক হোসেন, আনিছুল হক নবারুণ একাডেমির শিক্ষক আবদুর রহিম, শাহাদাতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহআলম,হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো: নিজাম উদ্দিন, আছিয়া কারম্যান বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুবন্ধু মজুমদার, কবিরহাট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দেলোয়ার হোসেন, পেশকারহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তপন চন্দ্র মজুমদার।
উপস্থিত ছিলেন শামসুল হক দাখিল মাদ্রাসার শিক্ষক আরিফুর রহমান, বসুরহাট মডেল মাদ্রাসার প্রেন্সিপাল হাফেজ ইব্রাহিম, যোগেদিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আজহারুল ইসলাম, চরপার্বতী এস সি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ওমর ফারুক, আবদুল হালিম করনেশন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেন, শিউলি একরাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কামরুন নাহার, হাজারীহাট হাইস্কুল এন্ড কলেজের শিক্ষক জীবন সুলতানা।
আরো উপস্থিত ছিলেন বসুরহাট মডেল মাদ্রাসার শিক্ষক নুর মোহাম্মদ অপু,হাজারীহাট হাইস্কুল এন্ড কলেজের শিক্ষক শেখ ফরিদ,বানদত্ত উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইয়াছিন,চাইল্ড কেয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শাহরিয়ার সাফায়াত, বসুরহাট কামিল মাদ্রাসার শিক্ষক শামসুল আলম, মধ্য চরকাঁকড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান, উদয় এইড ফাউন্ডেশনের সদস্য ইকবাল হোসেন প্রমূখ।