ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

কুড়িগ্রাম সরকারি কলেজে ছাত্রদলের নতুন কমিটি গঠন

#

এ কে এম শামসুজ্জোহা চৌধুরী (কুড়িগ্রাম)

১৫ ডিসেম্বর, ২০২৫,  9:54 PM

news image

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার নবগঠিত কমিটি কলেজের অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে।

সোমবার নবনির্বাচিত সভাপতি মো. শিফাতুল ইসলাম শীতল এবং সাধারণ সম্পাদক মো. মাসুম হাসান হৃদয়-এর নেতৃত্বে ছাত্রদলের নেতৃবৃন্দ কলেজ অধ্যক্ষের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় অধ্যক্ষ নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং কলেজে গঠনমূলক, শৃঙ্খলাপূর্ণ ও শিক্ষাবান্ধব ছাত্র রাজনীতি করার আহ্বান জানান। তিনি শিক্ষার পরিবেশ বজায় রাখতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ দেন।

নবগঠিত কমিটির নেতারা জানান, তারা কলেজের সার্বিক শৃঙ্খলা রক্ষা, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায় এবং ইতিবাচক ছাত্র রাজনীতি প্রতিষ্ঠায় সক্রিয়ভাবে কাজ করবেন।সৌজন্য সাক্ষাৎকালে ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন