ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

কুড়িগ্রাম মজিদা আদর্শ ডিগ্রি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

#

এ কে এম শামসুজ্জোহা চৌধুরী (কুড়িগ্রাম)

১১ ডিসেম্বর, ২০২৫,  2:52 PM

news image

কুড়িগ্রাম মজিদা আদর্শ ডিগ্রি কলেজে নবীন বরন অনুষ্ঠিত হয়েছে। বুধবার কলেজ প্রাঙ্গণে মজিদা আদর্শ ডিগ্রী কলেজের আয়োজনে নতুন শিক্ষার্থীদের স্বাগত জানাতে শিক্ষক-শিক্ষার্থী সবাই রঙিন সাজে সেজে ওঠে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মজিদা আদর্শ ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি মো. হাসিবুর রহমান (হাসিব)। 

বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, পিপি অ্যাডভোকেট বজলুর রশিদ, জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া, কলেজ ছাত্রদল, শিবিরের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক প্রমুখ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. আবেদ আলী।

এ সময় বক্তারা বলেন, শিক্ষাজীবন শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, ভালো মানুষ হিসেবে গড়ে ওঠাই সর্বোচ্চ অর্জন। উচ্চশিক্ষার প্রথম ধাপে তোমাদের জন্য এই প্রতিষ্ঠান হবে নতুন স্বপ্ন ও সম্ভাবনার পথচলা।

নবীনদের স্বাগত জানাতে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা সাংস্কৃতিক পরিবেশনা, শুভেচ্ছা বক্তব্য এবং অভিজ্ঞতা বিনিময় করেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবের আমেজ।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন