ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

কুড়িগ্রামে বিসিএস ক্যাডার শিক্ষকদের "নো প্রমোশন নো ওয়ার্ক "শ্লোগানে কর্মবিরতি

#

এ কে এম শামসুজ্জোহা চৌধুরী (কুড়িগ্রাম)

১৬ নভেম্বর, ২০২৫,  8:03 PM

news image

কুড়িগ্রামে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষক ও সহকারী অধ্যাপকরা পদোন্নতি বঞ্চনার প্রতিবাদে ‘নো প্রমোশন নো ওয়ার্ক’ স্লোগানে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। সহকারী অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতির দাবি জানিয়ে তারা এ কর্মসূচি পালন করেন।

রবিবার (১৬ নভেম্বর) সকাল থেকে কুড়িগ্রাম সরকারি কলেজ, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ ও উলিপুর সরকারি কলেজ চত্বরে ক্যাডারভুক্ত শিক্ষকরা ব্যানার টাঙিয়ে অবস্থান নেন। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের উদ্যোগে এই কর্মসূচি একযোগে তিন কলেজেই পালিত হয়।

কর্মসূচিতে বক্তব্য দেন কুড়িগ্রাম সরকারি কলেজের ৩৫তম বিসিএস ব্যাচের বাংলা বিভাগের প্রভাষক মো: জাহাঙ্গীর আলম ও মো: মমিনুল হক। এছাড়া উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের প্রভাষক চন্দন কুমার সরকার ও মোস্তাফিজার রহমানসহ অন্যান্য শিক্ষকরা।

শিক্ষকরা জানান, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৩২তম থেকে ৩৭তম বিসিএস ব্যাচের প্রায় আড়াই হাজার প্রভাষক বহুদিন ধরে পদোন্নতির অপেক্ষায় রয়েছেন। প্রশাসনিক জটিলতা ও ফাইল প্রক্রিয়ায় বিলম্ব হওয়ায় তাদের পদোন্নতি সংক্রান্ত গেজেট ঝুলে আছে বলেও অভিযোগ করেন তনারা। দ্রুত সমাধান না হলে এই কর্মবিরতি অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন শিক্ষকরা।

এদিকে চলমান কর্মসূচির ফলে নিয়মিত শিক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন