ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অসামান্য অর্জন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁওয়ে আনন্দের জোয়ার পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন

কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে টেকসই ক্যাম্পাস বিষয়ক কর্মশালা

#

আলমগীর মোল্লা (গাজীপুর)

২৭ জুন, ২০২৬,  10:08 PM

news image

গাজীপুরে কালীগঞ্জে উপজেলা শিক্ষা প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি, পরিবেশবান্ধব শিক্ষার সম্প্রসারণ এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে কালীগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে ‘টেকসই ক্যাম্পাস উদ্যোগ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং প্রাথমিক শিক্ষা বিভাগের সহযোগিতায় উপজেলার নাগরী ইউনিয়নের নগরভেলা এলাকার মেঘবাড়ি রিসোর্টে ১২৯টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।  

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তারের সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি জাকিয়া সরওয়ার লিমার সঞ্চালনায় কর্মশালায় প্রধান বক্তা ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শেখ তাহমিনা আওয়াল।

কর্মশালায় ছৈলাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, মোক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হাসান, বোয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রওশনারা ডলি, দেওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ সাথী, জামালপুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, বালীগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেশমা বেগম, থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন, আদমজী ক্যান্টনমেন্ট কলেজের প্রভাষক জুবায়ের আহমেদ, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর মিয়া এবং সাংবাদিক আল-আমিন দেওয়ান বক্তব্য রাখেন।  

অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। একটি সমৃদ্ধ, পরিচ্ছন্ন, সম্ভাবনাময় জাতি গঠন করতে চাইলে প্রাথমিক শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। প্রাথমিক শিক্ষার মানের ক্রমাবনতি রোধে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, পাঠে মনোযোগ, আকর্ষণীয় পাঠদান, শিক্ষক-অভিভাবক মতবিনিময়, হোম ভিজিট, নিয়মিত শ্রেণি পরীক্ষা ও মনিটরিং, নোট-গাইড বইয়ের নির্ভরশীলতা হ্রাস এবং প্রতিদিনের পাঠ শ্রেণিকক্ষেই নিশ্চিত করার ওপর জোর দেন।  

এছাড়া বিদ্যালয়ের অবকাঠামো রক্ষণাবেক্ষণ, শ্রেণিকক্ষে বৈদ্যুতিক পাখা ও বাতি, নিরাপদ বিশুদ্ধ পানি ও টয়লেট, আঙিনায় গাছ লাগানো ও বাগান, শ্রেণিকক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং শিশুদের শারীরিক-মানসিক শাস্তিমুক্ত রাখার মাধ্যমে শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টির পরামর্শ দেন।  

অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ শিক্ষক ও প্রতিষ্ঠানকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। নির্বাচিতরা হলেন- শ্রেষ্ঠ প্রধান শিক্ষক পুরুষ‌ ছৈলাদী প্রাথমিক বিদ্যালয়ের আব্দুল্লাহ আল মামুন, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মহিলা বক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মর্জিনা আক্তার, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক পুরুষ পানজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোঃ মহসিন ভুইয়া, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মহিলা জামালপুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শারমিন আক্তার, শ্রেষ্ঠ কাব শিক্ষক পুরুষ ফুলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোঃ ইউসুফ কাজী, শ্রেষ্ঠ কাব শিক্ষক মহিলা নাগরী বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুনমুন আক্তার, শ্রেষ্ঠ কাব শিক্ষক লিডার ট্রেইনার দেওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শাহানাজ বেগম, শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় বাগদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা চ্যাম্পিয়ন এসএম নজরুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালক চ্যাম্পিয়ন উত্তর সোম সরকারি প্রাথমিক বিদ্যালয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন