সংবাদ শিরোনাম
দিলোয়ার হোসাইন ভূঁইয়া (কিশোরগঞ্জ)
০৩ সেপ্টেম্বর, ২০২৬, 9:32 PM
করিমগঞ্জের ন্যামতপুর স্কুল অ্যান্ড কলেজের নতুন সভাপতি সাইফুল ইসলাম সুমন
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার ন্যামতপুর স্কুল অ্যান্ড কলেজের নতুন এডহক কমিটির সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন সাইফুল ইসলাম (ভিপি সুমন)।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক আদেশে তাঁকে এডহক কমিটির সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
নতুন এডহক কমিটিতে সাধারণ শিক্ষক সদস্য হিসেবে রয়েছেন এ কাউসার এবং অভিভাবক সদস্য হিসেবে রয়েছেন ওমর ফারুক। কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামসুল ইসলাম।
নতুন এডহক কমিটি দায়িত্ব নেওয়ার পর প্রতিষ্ঠানটির প্রশাসনিক ও শিক্ষাসংক্রান্ত কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সম্পর্কিত