ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

কমলগঞ্জে ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

০৮ জানুয়ারি, ২০২৬,  12:53 AM

news image

মৌলভীবাজারের কমলগঞ্জে আনন্দঘন উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর আয়োজন।

মঙ্গলবার (৬ই জানুয়ারি) সকাল থেকে শুরু হওয়া কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির আয়োজনে এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো.আসাদুজ্জামান। এ সময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও কারিকুলাম এক্টিভিজিটের দিকে বিশেষভাবে মনোযোগী হওয়ার আহ্বান জানান।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সামছুন নাহার পারভীন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও প্রতিযোগীদের উৎসাহ প্রদান করেন কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তাজ উদ্দিন, এএটিএম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির ধর চৌধুরী, ভাণ্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খুরশেদ আলী ও তেতইগাঁও রসিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস বেগম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এ সময় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্রীড়া শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে মাঠের শৃঙ্খলা রক্ষাকরন ও খেলা পরিচালনায় তদারকি করেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন