ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

ঈদুল ফিতর উপলক্ষে ছাত্রদল নেতা হাফিজুর রহমান হাফিজের শুভেচ্ছা

#

তাওহীদ (সরকারী বাংলা কলেজ) মিরপুর

২০ মার্চ, ২০২৬,  7:22 PM

news image

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ ও বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের সিনিয়র  যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ ।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে নিয়ে আসে আনন্দ, সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনন্য বার্তা। এই পবিত্র দিনে সকল হিংসা-বিদ্বেষ ও ভেদাভেদ ভুলে আমরা যেন একে অপরের পাশে দাঁড়াই এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করি।”

তিনি আরও বলেন, “ঈদ মানে শুধু আনন্দ নয়, এটি ত্যাগ, সহানুভূতি ও মানবিক মূল্যবোধ চর্চারও একটি মহান শিক্ষা। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলেই ঈদের প্রকৃত তাৎপর্য বাস্তবায়িত হবে।”

হাফিজুর রহমান হাফিজ  দেশবাসীর উদ্দেশ্যে আরও বলেন, “ঈদের এই পবিত্র আনন্দ সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ। দেশের সার্বিক উন্নয়ন, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

শেষে তিনি মহান আল্লাহর দরবারে সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সমৃদ্ধ জীবন কামনা করেন এবং আশা প্রকাশ করেন, ঈদের প্রকৃত শিক্ষা প্রতিটি মানুষের জীবনে প্রতিফলিত হবে এবং দেশব্যাপী ছড়িয়ে পড়বে শান্তি ও সম্প্রীতির বার্তা।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন