ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁওয়ে আনন্দের জোয়ার পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিজিবির মিডিয়া বিফিং

#

রুয়েল কামাল, বড়লেখা (মৌলভীবাজার)

২৭ জানুয়ারি, ২০২৬,  8:41 PM

news image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ বিজিবি ৫২ ব্যাটেলিয়ান  বিয়ানীবাজার বড়লেখা, জুড়ি বিয়ানীবাজার ও গোলাপঞ্জের সাংবাদিকদের নিয়ে   মিডিয়া ব্রিফিং করেছে। 

(২৭ জানুয়ারি) মঙ্গলবার বিকেলে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-কার্যালয়ে এক ব্রিফিং অনুষ্ঠিত হয়। 

বিফিংয়ে জানানো হয়, সরাইল রিজিয়নের অধীন সিলেট, কুমিল্লা, শ্রীমঙ্গল ও ময়মনসিংহ সেক্টরের ১৩টি ব্যাটালিয়নের মোট ৩৩০ প্লাটুন বিজিবি সদস্য দেশের ১৭টি জেলার ৫৬টি উপজেলার ৯২টি সংসদীয় আসনে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবে।

নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত সুরক্ষা জোরদারের পাশাপাশি টহল তৎপরতা বৃদ্ধি, গোয়েন্দা নজরদারি জোরদার এবং পর্যাপ্ত বিজিবি সদস্য  মোতায়েনের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়।

বিয়ানীবাজার ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় ৪টি উপজেলায় ৪টি বেইজ ক্যাম্প স্থাপন এবং গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপনের পরিকল্পনাও রয়েছে। নির্বাচনকালীন দায়িত্ব পালনে বিজিবি সদস্যরা ২১ সপ্তাহের প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। পাশাপাশি ভোটকেন্দ্রে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় ৪ সপ্তাহব্যাপী এসটিএক্স প্রশিক্ষণ গ্রহণ করেছেন তারা।

বিজিবির পক্ষ থেকে বলা হয়, সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যে বাহিনী সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। একই সঙ্গে নির্বাচনী অপরাধ দমনে জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়।

এছাড়া নির্বাচনকে ঘিরে কোনো সন্ত্রাসী বা অসাধু চক্র সক্রিয় হতে না পারে এবং সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র অনুপ্রবেশ রোধে টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানান বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২) বিজিবি লেফটেন্যান্ট কর্ণেল মোঃ আতাউর রহমান সুজন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন