ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

আছিয়া কারম্যান বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

#

কামরুল হাসান রুবেল (কোম্পানীগঞ্জ)

২২ জানুয়ারি, ২০২৬,  2:34 AM

news image

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী এলাকায় অবস্থিত আছিয়া কারম্যান বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট এনামুল হক খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোঃ হানিফ আনসারী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন মোলভী আলি আহমেদ চেয়ারম্যান কল্যাণ ট্রাস্টের পরিচালক নুরুল ইসলাম বাবু।

সিনিয়র শিক্ষক শহীদ উল্যাহ খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুবন্ধু মজুমদার, চরহাজারী ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল্লাহ আল মামুন সুমন, চরপার্বতী ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আবদুল্লাহ আল মামুন, হাজারীহাট আলিম মাদ্রাসার সদস্য মাইন উদ্দিন মাসুম, বিশিষ্ট সমাজসেবক নুর উদ্দিন নুর্মিন, তৌফিকুল ইসলাম তারেক, ওমর ফারুক, হেলাল উদ্দিন সোহাগসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা শৃঙ্খলাবোধ, নেতৃত্ব ও সহনশীলতার শিক্ষা লাভ করে, যা তাদের ভবিষ্যৎ জীবনে সফল হতে সহায়তা করবে।

অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন