ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
গোপালপুরে ১৬৪ পিস ইয়াবাসহ আটক ২ করিমগঞ্জে গুণধর ইউপি পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে আগ্রহী কুবেদুর রহমান পীরগঞ্জে নির্মানাধী পৌর ভবনের ছাদ ধসে নিহত ২, পৌর নির্বাহী কর্মকর্তা গ্রেপ্তার লাকসামে তথ্য গোপন করে দলিল সম্পাদন, সরকারের বিপুল রাজস্ব ফাঁকির অভিযোগ সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার: মিলন বটিয়াঘাটায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত লাকসামে অবৈধ দখলদার মুক্ত হচ্ছে নবাব ফয়জুন্নেছা জাদুঘরের দ্বিতীয় তলা সুনামগঞ্জের যাদুকাটা বালুমহাল থেকে বালু উত্তোলনে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা ​উপজেলা প্রেসক্লাব বড়লেখার কমিটি গঠন: সভাপতি হাফিজ চৌধুরী, সম্পাদক রুয়েল কামাল শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ভোলা জেলা পুলিশের বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন

#

ইমরান হোসেন (খুলনা)

০৪ ফেব্রুয়ারি, ২০২৬,  7:31 AM

news image

খুলনা-১ আসনের বটিয়াঘাটা উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক খায়রুল ইসলাম খান জনির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার বিকেলে বটিয়াঘাটা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে খায়রুল ইসলাম খান জনি বলেন, জামায়াতে ইসলামীর প্রার্থী কৃষ্ণ নন্দী তাঁর ও বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে যে হামলা  মাইক ছিনতাইয়ের অভিযোগ করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

‎তিনি বলেন, গত ২ ফেব্রুয়ারি জয়পুর গ্রামে বিএনপির পক্ষ থেকে লিফলেট বিতরণ ও গণসংযোগ চলাকালে কোনো হামলা বা মারধরের ঘটনা ঘটেনি। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে উভয় পক্ষকে আলাদা করে দেয়।

‎বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করে তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। নির্বাচন  কমিশন ও প্রশাসন বিষয়টি তদন্ত পূরক ব্যবস্থা নেয়ার জন্য জানাচ্ছি । সাংবাদিক ভাইদের মাধ্যমে প্রচার করার জন্য অনুরোধ করছি।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন