ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণা

#

নিজস্ব প্রতিবেদক

০৩ জানুয়ারি, ২০২৬,  1:41 AM

news image

প্রতি দুই বছর পরপর অনুষ্ঠিত হয়ে থাকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর। সেই হিসেবে চলতি বছরও মাঠে গড়াবে আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ আসর। আগামী ১৫ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি নামিবিয়া ও জিম্বাবুয়ের মাঠে বসবে ১৬ দলের যুব বিশ্বকাপের এই আসর। 

শুক্রবার (২ জানুয়ারি) রাতে আজিজুল হাকিম তামিমকে অধিনায়ক করে আসন্ন ২০২৬ অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের চূড়ান্ত দলে সহঅধিনায়কের ভূমিকায় রাখা হয়েছে জাওয়াদ আবরারকে।

এছাড়া দলে আছেন সামিউন বশির রাতুল, শেখ পারভেজ জীবন, রিজান হোসেন, শাহরিয়া আল আমিন, স্বাধীন ইসলাম, মো. আবদুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী অলিন, রিফাত বেগ, সাদ ইসলাম, আল ফাহাদ, শাহরিয়ার আহমেদ ও ইকবাল হোসেন ইমনরা।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন