ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বেনাপোলে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

#

তামিম হোসেন সবুজ (বেনাপোল)

২২ অক্টোবর, ২০২৫,  11:37 PM

news image

আগামী ২৭শে অক্টোবর/২০২৫ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেনাপোলে যুবদলের প্রস্তুতী সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২২ অক্টোবর) বিকাল ৩ টায় বেনাপোল পৌর বিয়েবাড়ী কমিউনিটি সেন্টারে এই প্রস্তুতী সভার আয়োজন করা হয়। 

প্রস্তুতি সভা শেষে যুবদলের একটি বিশাল র‍্যালি বের করা হয়। র‍্যালিটি সভাস্থল পৌর বিয়েবাড়ী থেকে শুরু করে প্রায় ১ কিলোমিটার দুরে বেনাপোল বাজারস্থ দুর্গাপুর মোড়ে এসে শেষ হয়।

উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত যুবদলের প্রস্তুতী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা।

আগামী ২৭ অক্টোবর যশোর জেলা যুবদলের উদ্যোগে যশোরে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপণ সফল করার লক্ষ্যে প্রস্তুতী সভায় উপস্থিত সকল নেতা-কর্মী'র প্রতি উদাত্ব আহবান জানান অতিথিরা।

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন-শার্শা উপজেলা বিএনপি'র প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সভাপতি-আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক-নুরুজ্জামান লিটন,কেন্দ্রীয় বিএনপি'র সাবেক দপ্তর সম্পাদক ও শার্শা'র সাবেক সাংসদ-মফিকুল হাসান তৃপ্তি, বেনাপোল পৌর বিএনপি'র সভাপতি-মো.নাজিম উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন